ঢাকাFriday , 31 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ইদ সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 March 2023, 22:19

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের বাইপাস বকচরা মোড়ে মাছের কাটায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক শরিফুল ইসলাম বাবু খান এর পক্ষ থেকে এই ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান বাহার বুলবুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জুলফিকার রহমান উজ্জ্বল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. সাহেদুজ্জামান সাহেদ, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আমলগীর হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি হুমায়রা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ- সভাপতি আশরাফ খান সফি, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান টিটু, পৌর সহ-সভাপতি আক্তারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সালাম খানসহ নেতৃবৃন্দ।
এসময় সাতক্ষীরা সদরের বাইপাস সংলগ্ন এলাকার ২শ জনের মাঝে সেমাই চিনি ও দেড় জনের মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *