ঢাকাTuesday , 28 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে,আহত-১০

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 March 2023, 22:38

নিজস্ব প্রতিনিধি: যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়ায় কমপক্ষে ১০জন জখম হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার স্বাদপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে কালিগঞ্জ থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিরতিহীন এক্সপ্রেস (যশোর-জ-১১-০১৩৫) আটটার দিকে স্বাদপুর ব্রিজের আগে ডান পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বেল¬াল হোসেনের ককশিটের দোকানে ঢুকে পড়ে। এতে বাসটির সামনের অংশের গ¬াস ভেঙে কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়।

তবে খালে না পড়ে ককশিটের দোকানে ঢুকে পড়ায় এ যাত্রীর মত বেঁচে যায় বাসযাত্রীরা। আহতদের মধ্যে কালিগঞ্জের খড়মি গ্রামের আজবাহার আলীর ছেলে শহীদুল ইসলাম(৩৬), একই গ্রামের আফছারউদ্দিনের ছেলে মুজিবর রহমান (৪০), আব্দুল খালেকের ছেলে নজরুল ইসলাম (৬২), ভদ্রখালি গ্রামের সামছুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৫০) ও দক্ষিণশ্রীপুর গ্রামের আমিরউদ্দিনের ছেলে বদরউদ্দিনকে(৭৫) কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। বাকীদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তনুশ্রী মলি¬ক জানান, আহতরা আদালতে মামলা থাকায় প্রাথমিক চিকিৎসা নিয়েই চলে যায়। তবে শহীদুল ইসলাম ও নজরুল ইসলামের আঘাত গুরুতর ছিল বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *