ঢাকাTuesday , 28 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 March 2023, 22:22

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে আয়েশা সিদ্দিকা মিম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের নুরুজ্জামানের স্ত্রী।
জানা যায়, গৃহবধূর স্বামী ভাটায় কাজ করার সুযোগে জেলার বাহিরে রয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮ টার দিকে ওই গৃহবধূ অভাবের তাড়নায় মানসিক ভারসাম্য হারিয়ে ঘরের আড়ায় সাথে রশির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে নিহত গৃহবধূর মায়ের দাবি তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। থানার উপ-পরিদর্শক নকীব আহমেদ পান্নু সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য ওঠায় ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *