ঢাকাMonday , 27 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উপজেলা চেয়ারম্যানের ইফতার বিতরণ


March 27, 2023 10:46 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের চতুর্থ দিনে সাতক্ষীরা সরকারি কলেজে মোড় এলাকার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু। সোমবার (২৭ মার্চ) চতুর্থ রমজানে শহরের রাজার বাগান কলেজ মোড় এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ শরিফুল ইসলাম বাবু খানের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে পথচারী রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ শরিফুল ইসলাম বাবু খান, সাবেক সহ সভাপতি আশরাফ খান সফি, সাবেক সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান টিটু, সাবেক পৌর সহ সভাপতি আক্তারুল ইসলাম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম সাগর, সাবেক ছাত্র নেতা ফারুকুজ্জামান ডেভিড, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইসলাম অপু প্রমুখ। এসময় পথচারী রোজাদাররা ইফতার পেয়ে বেজায় খুশি হয়ে তাদের জন্য দোয়া করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।