ঢাকাMonday , 27 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 March 2023, 22:13

নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.মোশারফ হোসেন মশু, জেলা ক্যালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *