ঢাকাFriday , 24 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৪৬ বোতল ফেনসিডিল আটক- ১

admin ঢাকা
আপডেট: 24 March 2023, 21:00
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪৬ বোতল ফেনসিডিলসহ আকবর আলী খান (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের মৃত ফজর আলী খানের ছেলে।
থানা সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৪ টার দিকে উপ-পরিদর্শক শাহাদাত হোসেন মোল্লার নেতৃত্বে পুলিশ সদস্যরা পূর্ব নলতা গ্রামের মাদক ব্যবসায়ী আকবর আলীর বাড়ির পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
ওই সময় ৪৬ বোতল ফেনসিডিল ব্যবসায়ী আকবর আলীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার (২৪ মার্চ) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *