ঢাকাWednesday , 22 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ছাত্র-ছাত্রীদের জন্য ক্রীড়া সামগ্রী হস্তান্তর


March 22, 2023 11:03 pm
Link Copied!

তালা প্রতিনিধি : বুধবার (২২ মার্চ) সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার স্কুল/মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। গে¬াবাল এফোয়ার্স কানাডা’র অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায়, উত্তরণ ইয়ুথ এ্যাম্পাওয়াড প্রজেক্টের বাস্তবায়নে উক্ত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস চন্দ্র দাস, ওয়ার্ল্ড ভিশনের পাবলিক হেলথ কোঅর্ডিনেটর রায়হান কবীর, উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার লায়লা পারভীন হিমেল, প্রজেক্ট অফিসার যোয়াকিম মন্ডল প্রমুখ। এ সময় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য উক্ত খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।