ঢাকাTuesday , 21 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাশ বিহীন সুন্দরবনে প্রবেশ: ৩ জেলে আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 March 2023, 21:11

কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে বিনা পাশে প্রবেশ করায় ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে কোবাদক ষ্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলামের নেতৃত্বে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক স্টেশনের মায়ের খাল এলকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মাটিয়াভাঙ্গা গ্রামের আমজেদ গাজীর ছেলে আব্দুস সামাদ (৩৫),আজিজুল ইসলাম মোড়লের ছেলে তাইজুল ইসলাম (২০), ও সোহরাব শেখের ছেলে আলাউদ্দিন শেখ(৩২)। এ সময় তাদের নিকট থেকে কাঁকড়া ধরার সরঞ্জাম সহ একটি নৌকা জব্দ করা হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসসিএফ) এম কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, এব্যাপারে বন আইনে মাললা করা হয়েছে। আসামীদেরকে ২১ মার্চ সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *