ঢাকাSunday , 19 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সনাক সাতক্ষীরার ইয়েস গ্রæপের উদ্যোগে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 March 2023, 22:16

প্রেস বিজ্ঞপ্তি : ১৯ মার্চ ২০২৩, রবিবার সকাল ১০টায় সনাক, সাতক্ষীরার ইয়েস গ্রæপ- এর উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলা ভ‚মি অফিস চত্বরে ‘ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক’ আয়োজন করা হয়েছে। সনাক এর ইয়েস সদস্যগণ ভ‚মি অফিসে আগত সেবাগ্রহিতাদের মিউটেশন প্রক্রিয়া, মিউটেশন ফি, মিউটেশনের জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র, মিউটেশনের জন্য সময়, জমির ধরণ ও স্থান অনুযায়ী ভূমি উন্নয়ন কর/খাজনা’র হার ইত্যাদি ভ‚মি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করেন।

পাশাপাশি তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে সাধারণ মানুষকে ধারণা প্রদান করেন এবং সেবাগ্রহীতাদের মধ্যে ভ‚মি সেবা, সদর হাসপাতাল এর সেবা ও তথ্য অধিকার আইন ২০০৯ সংক্রান্ত তথ্যপত্র বিতরণ করেন। তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনায় অংশগ্রহণ করেন ইয়েস দলনেতা নিয়াজ মোর্শেদ, সহদলনেতা শিখা দাশ, সদস্য নির্মল গাইন, মুশফিকুর রহমান, হুমায়রা ফারজানা, মাসুম বিল্লাহ, মুশফিকা খাতুন ও প্রিয়া মন্ডল। সহযোগিতায় ছিলেন সনাক সদস্য মো. আব্দুস সামাদ, মো. মনিরুজ্জামান মুন্না, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. মনিরুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *