ঢাকাSunday , 19 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব-নির্মিত বিদ্যালয় ভবনের উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 March 2023, 22:04

মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ৪৬নং যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বঙ্গবন্ধু একটি অসা¤প্রদায়িক বাংলাদেশ ও সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে গেছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এবারের রমজানে জননেত্রী শেখ হাসিনা ১ কোটি অসহায় গরীব মানুষকে ন্যায্যমূল্যে পণ্য সামগ্রী দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাংলা ও বাঙালি জাতিকে খুবই ভালোবাসতেন। সেই বাঙালীই বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারকে নিশংসভাবে হত্যা করেছে। যারা দেশ ও দেশের পতাকায় বিশ^াস করেনা তরা আজো দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্বাধীনতার সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে। এরাই হবে আগামী দিনের ভবিষ্যত।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস. এম শওকত হোসেন, সদর উপজেলা এলজিইডির সার্ভেয়ার মো. রফিকুল ইসলাম, যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিংকমিটির সভাপতি মো. শামসুজ্জামান ও যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলাম ফরহাদ প্রমুখ। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কমসুচি-৪ (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় চারতলা ভিত বিশিষ্ট প্রাক্কলিত মুল্য ১ কোটি ৩০ লক্ষ ১৫ হাজার ২০০ টাকা ব্যয়ে আনুভুমিক স¤প্রসারণ ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বাস্তবায়ন করেছে। নব-নির্মিত আনুভুমিক স¤প্রসারণ চারতলা স্কুল ভবন উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আবু মুত্তালিব, নির্মাণ কাজের ঠিকাদার এস এম আবুল বাশার, ফরিদ আহমেদ প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলাম ফরহাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *