ঢাকাSunday , 19 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 March 2023, 21:42

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) বিকেলে প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাফিজুর রহমান (দৈনিক সাতনদী) ও শেখ সাদেকুর রহমান (দৈনিক হৃদয় বার্তা), যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন (দৈনিক আজকের পত্রিকা ও কালের চিত্র), সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী (দৈনিক আলোকিত সকাল ও দৈনিক সাতঘরিয়া), কোষাধ্যক্ষ আহাদুজ্জামান আহাদ (দৈনিক জনতা ও পত্রদূত), দপ্তর সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন (দৈনিক গ্রামের কাগজ), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন (দৈনিক সময়ের খবর ও পত্রদূত), জিএম মামুন (আজকের সাতক্ষীরা), ফজলুল রহমান (সাতক্ষীরার সকাল), সদস্য আবুল কালাম বিন আকবর (বাংলাদেশ সমাচার), মীর মাসুম (তৃতীয় মাত্রা) ও শের আলী (সংবাদ প্রতিদিন) সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, কতিপয় সাংবাদিক নামধারী ব্যক্তি বনভোজনের নামে চাঁদাবাজি করায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, সাংগঠনিক ও বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *