ঢাকাThursday , 16 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্যংদহা বাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 March 2023, 23:04

নিজস্ব প্রতিনিধি: ছোট ভাইয়ের হাতে মার খেয়ে বড় ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার ব্যংদহা বাজারে এই ঘটনা ঘটে।

নিহত শাইরুখ হোসেন (৫৫) জেলার আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের শামসুর রাহমানের ছেলে।
স্থানীয় এক ইউপি সদস্য রনি জানান, ছোটভাই মিন্টুর সাথে বড়ভাৃইয়ের জমি জমা ও টাকা লেনদেন নিয়ে বেশ কিছুদিন সম্পর্কের অবনতি চলছিল। এরই জের ধরে সন্ধ্যায় ব্যংদহা বাজারে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারপিটে পৌঁছায়। এতে শাহরুখ হোসেন আহত হন। পরে তিনি স্ট্রোক করে মারা যান।
সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *