ঢাকাWednesday , 15 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 March 2023, 21:53

শ্যামনগর ব্যুরো : ফিটনেসবিহীন অবৈধ ঘাতক ডাম্পার ও ঘনবসতিপূর্ণ লোকালয়ে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে শ্যামনগর সাংবাদিক ঐক্যের আহবানে ১৫ মার্চ(বুধবার) সকাল ১১টায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ডে ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালবেলার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আলহাজ্ব জিএম আকবর কবীর। মানববন্ধনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৭১ টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাহসী সাংবাদিক বরুন ব্যানার্জি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক এস কে সিরাজ, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সহ-সভাপতি ফরিদ উদ্দিন, সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক সাহেব রেজা, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েছ, জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এর সভাপতি জি এম রহমত আলী, সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, শরুপ ইয়ুথ টিম এর পরিচালক এস এম জান্নাতুল নাঈম প্রমুখ। বক্তাগণ অনতিবিলম্বে ফিটনেস বিহিন ঘাতক ডাম্পার গাড়ী চলাচল বন্ধ সহ লাইসেন্স বিহীন ঘন জনবসতি এবং শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় পরিবেশ বিনষ্টকারী ইটভাটা বন্ধের দাবি জানানো হয়।

৩ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে কালিগঞ্জ থেকে শ্যামনগরের কিছু অংশ যমুনা খাল খলনে সিদ্দিকুর রহমান বকুলের তেলের পাম্প বাঁচাতে যারা অসহায় মানুষের দিকে ঘুরিয়ে খাল খনন করছে। তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করলে শ্যামনগরের ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের মাধ্যমে কঠোর কর্মসূচি প্রদান করতে বাধ্য হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও শ্যামনগর থানা অফিসার ইনচার্জ এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, উপজেলা অনলাইন নিউজ ক্লাব,শ্যামনগর রিপোর্টার্স ক্লাব, উপকূলীয় প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাব, কৈখালী রমজাননগর রিপোর্টার্স ক্লাবসহ নূরনগর এর সাংবাদিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, যুব সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। সময় আরোও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জাম, উপজেলা রিপোটার্স ক্লাবের সহ সভাপতি পলাশ দেবনাথ, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল ফিরোজ বাবুল, অনলাইন পোর্টাল নীলাকাশ টুডের সম্পাদক ও প্রকাশক মোঃ নুরুজ্জামান, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি এস,এম জাকির হোসেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন) ও রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি স,ম ওসমান গনী সোহাগ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ দম্পতির

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com