ঢাকাWednesday , 15 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শিশু ধর্ষণের অভিযোগ পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 March 2023, 21:42

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির গুনাকরকাটি মাহফিলে ভিড়ের সুযোগ নিয়ে (১১) বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। অসুস্থ ভিকটিমকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাতে কচুয়া গ্রামের আব্দুল লতিফ সরদারের স্ত্রী তার (১১) বছরের মেয়েকে নিয়ে একই ইউনিয়নের গুনাকরকাটি মাহফিলে যায়। একপর্যায়ে ভিড়ের মধ্যে মেয়েটি হারিয়ে যায়। এরপর রাত ২টার দিকে স্থানীয় দুই মহিলা মেয়েটিকে বিপর্যস্ত অবস্থায় দেখে পার্শ্ববর্তী ভিকটিমের নানার বাড়ি নিয়ে যায়। অসুস্থ অবস্থায় নানার বাড়ি থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

বিষয়টি জানতে পেরে আশাশুনি থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নেক্কারজনক একটি ঘটনা ঘটেছে। শুনেছি শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে ভিকটিমের পরিবার এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *