ঢাকাWednesday , 15 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরীর সমাপ্তি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 March 2023, 21:32

নিজস্ব প্রতিনিধি: ”স্কাউট করবো ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়বো” এই ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী-২০২৩ শেষ হয়েছে। বুধবার (১৫ মার্চ) রাতে সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ ও ক্যাম্পুরীর শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

তিনি বলেন, লর্ড ব্যাডেন পাওয়েল মানবতার সেবায় স্কাউটিংয়ের সূচনা করেন। স্কাউটিংয়ের কার্যক্রম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। মানবতা ও সেবার ব্রত নিয়ে স্কাউটরা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘব করতে হাত বাড়িয়ে ছুটে চলছে।

শিক্ষক ইসমাইল হোসেন মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজহার আলী, বাংলাদেশ স্কাউটস কমিশনার শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য, জিএম মামুন, ফজলুল রহমান, আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
ক্যাম্পুরীর কোর্স কো-অডিনেটর ছিলেন উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ দম্পতির

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com