ঢাকাTuesday , 14 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জনগণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল-ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 March 2023, 22:01

ডেস্ক রিপোর্ট: কলারোয়ার ১ নং জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলার জয়নগর ইউনিয়র আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উক্ত সমাবেশের আয়োজন করে।

বিকাল ৫ টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রধান শিক্ষক মো: আজিজুর রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি তার বক্তৃতায় বলেন, কলারোয়াসহ সাতক্ষীরার মাটিতে বিএনপি জামায়াতের নৈরাজ্য আর সহ্য করা হবে না। খুনিদের হাতে দেশ নিরাপদ নয়। তাই এখন থেকেই এলাকাবাসিকে সজাগ থাকতে হবে। তিনি গত ২০১৩-’১৪ সালের অগ্নি সন্ত্রাস ও মানুষ খুনের কথা উল্লেক করে বলেন বিএনপি জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে। তাদের ষড়যন্ত্র বানচাল করতে আ.লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের এক হয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করতে হবে। অসম্প্রদায়িত চেতনায় এলাকার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে শান্ত সমাবেশ করে সরকারে উন্নয়নের কথা তুলে ধরতে স্থানীয় নেতা কর্মীদের প্রতি আহŸান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ ও দেশের মনুষ নিরাপদ উল্লেখ করে আরো বলেন, প্রধান মন্ত্রী এরই মধ্যে বৃহত্তম প্রকল্প ব্স্তাবায়নের সক্ষমতা দেখিয়েছেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন কর্মমুখী প্রকল্প বাস্তবায়ন করে বিশ^কে দেখিয়ে দিচ্ছেন। পদ্মা সেতু আমাদের জন্য অত্যন্ত গৌরব, মর্যাদা ও যোগ্যতার প্রতীক। এর মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে বার্তা দেওয়া হয়েছে, বাংলাদেশও পারে।’ এজন্য জনগণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল।

কলারোয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান কবিরের সঞ্চালনায় সমাবেশে অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাগঠনিক সম্পাদক সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজীর হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, জয়নগর ইউনিয়ন আ.লীগের উপদেষ্টা মাস্টার আবু দাউদ, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মোত্তালিব খাঁ, ১২ নং যুগীখালী ইউনিয়নে আ, লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোশাররফ হোসেন, খালিদ হাসান টিটু, প্রচার সম্পাদক মো: রওশন আলী খাঁ, মিজানুর রহমান সরদার প্রমুখ।

সমাবেশের সভাপতি মাস্টার আজিজুর রহমান বলেন, ‘আমরা এই সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করতে চাই, জনগণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল, দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে। আমরা প্রমাণ করতে চাই, দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি জনগণ আস্থাশীল। বিএনপি-জামায়াত দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তার প্রতিবাদে আজকের এই সমাবেশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *