ঢাকাMonday , 13 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জেন্ডার বিষয়ক সক্ষমতা বৃদ্ধি’র প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 March 2023, 22:31

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে দুই দিন ব্যাপী জেন্ডার বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বিন্দু নারী উন্নয়ন সংগঠন ও নাগরিক উদ্যোগের যৌথ আয়োজনে ফাউন্ডেশন ফর জাস্ট সোসাইটির সহযোগিতায় ১২ ও ১৩ মার্চ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৩০ জন দলিত ও ১০ জন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী।
প্রশিক্ষণে অধিকার, অধিকারের ধাপ, বিন্যাস এবং নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়।

এছাড়া মানবাধিকার, মানবাধিকারের বৈশিষ্ট, ঘোষণা এবং লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূর করণে নাগরিক ও রাষ্ট্রের করণীয় বিষয় গুলো তুলে ধরা হয়।
বাল্যবিবাহ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পারিবারিক সহিংসতা রোধ আইন গুলো সহজ ভাষায় তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *