ঢাকাMonday , 13 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুত্রবধূকে ধর্ষণ ও অন্তসত্ত¡ার ঘটনায় শ^শুরের নামে মামলা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 March 2023, 22:29

নিজস্ব প্রতিনিধি: নিজ ছেলের মানসিক ভারসাম্যহীনতা ও শারীরিক দুর্বলতাকে পুঁজি করে পুত্রবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক প্রতিনিয়ত ধর্ষণ ও ৯ সপ্তাহের অন্তসত্তার ঘটনায় পুত্রবধূ বাদী হয়ে শ্বশুর বজলুর রহমান সরদারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের কাঁকশিয়ালী গ্রামে। মামলা দায়েরের পর থেকে শ^শুর পালিয়ে গেলেও পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি ।

মামলা সূত্র, ভুক্তভোগী পুত্রবধূ ও তার পিতা জানান, ২০২২ সালের ২৫ জুলাই মানসিক ভারসাম্যহীন এবং শারীরিক দুর্বলতার কথা গোপন রেখে পূর্ব নারায়নপুর গ্রামের বজলুর রহমান সরদারের ছেলে মাসুদুর রহমানের সাথে ওই ভুক্তভোগী নারীর ইসলামী শরীয়ত মোতাবেক পারিবারিক ভাবে ৫০ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়।
বিয়ের পর হতে শ্বশুর তার ছেলেকে চিকিৎসার নামে রাতে ঘুমের ঔষধ খাওয়ায়ে পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল।

ধর্ষণের কারণে পুত্রবধূ গর্ভবতী হয়ে পড়লে জোরপূর্বক গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে থাকে শ^শুর বজলুল রহমান। অবস্থা বেগতিক দেখে ভুক্তভোগী পুত্রবধূ পালিয়ে বাবার বাড়িতে এসে সমস্ত ঘটনা মা-বাবাকে খুলে বলে।

গত ২৩ ফেব্রæয়ারি সাতক্ষীরা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে শ^শুরের নামে পিটিশন ৮৯/২৩ ধারায় মামলা দায়ের করে ওই গৃহবধূ। বিজ্ঞ আদালত মামলাটি কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে রেকর্ডভুক্ত করার নির্দেশ দেন। গত ১ মার্চ মামলাটি রেকর্ডভুক্ত করেন থানার অফিসার ইনচার্জ (মামলা নং-১)।
থানার উপ-পরিদর্শক নকীব আহমেদ পান্নু জানান, আসামি বাড়ি ছাড়া তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ দম্পতির

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com