ঢাকাMonday , 13 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের পোড়াকাটলা দীপায়ন হাইস্কুলে ৫ জন কর্মচারীর যোগদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 March 2023, 21:03

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে সাতক্ষীরার শ্যামনগরের পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ে ৫জন কর্মচারী যোগদান করেছেন। প্রধান শিক্ষক অনাংগ কুমার মন্ডল জানান, (১৩ মার্চ) সোমবার এ বিদ্যালয়ে সরকারী বিধিমোতাবেক ৫ জন কর্মচারী যথাসময়ে যোগদান করেছেন। তারা হলেন-অফিস সহকারী পদে রঞ্জিত মন্ডলের পুত্র সুদর্শন কুমার মন্ডল, কম্পিউটার ল্যাব অপারেটর পদে সুধংশু শেখর মন্ডলের কণ্যা সুস্মিতা মন্ডল, পরিচ্ছন্নতাকর্মী পদে হিরু মিস্ত্রীর কণ্যা তৃষ্ণা মিস্ত্রী, নিরাপত্তাকর্মী পদে মৃত সাধন শেখর মন্ডলের পুত্র চন্ডীদাস মন্ডল ও আয়া পদে রাম রঞ্জন মন্ডলের কণ্যা মিস তৃষ্ণা মন্ডল।

বিধিমোতাবেক গত ১১ মার্চ নিয়োগ বোর্ডে স্ব-স্ব পদে সর্বোচ্চ প্রাপ্ত নম্বরধারীদের সুপারিশের/সিদ্ধান্ত প্রেক্ষিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা নং ০৯/২০২৩, ১২ মার্চ সভার সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে বিভিন্ন স্বারক নম্বরে নিয়োগপত্র প্রদান করা হয়। তারা নিয়োগ পত্র মোতাবেক স্ব-স্ব পদে যথা সময়ে যোগদান করেন। নিয়োগ কার্যক্রম সরকারী বিধি মোতাবেক স্বচ্ছতা ও নিরপেক্ষতা ভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয়রা বিদ্যালয়ের সভাপতিসহ সংশ্লিষ্ঠ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *