ঢাকাTuesday , 28 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভেটখালী গ্রামীন টাওয়ারে ব্যাটারি চুরি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 February 2023, 21:47

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি ঃ শ্যামনগর উপজেলার ভেটখালী বাজার সংলগ্ন গ্রামীন সিম কোম্পানির টাওয়ার থেকে অভিনব কায়দায় চব্বিশটি ব্যাটারি চুরি হয়েছে। যার আনুমানিক মূল্যে তিন লক্ষ টাকা। জানা যায় , মঙ্গলবার সকাল ৮ টার দিকে একটি কাল প্যাজারো গাড়ি নিয়ে একটি চোর চক্র ভেটখালী বাজার সংলগ্নে অবস্থিত গ্রামীন সিম কোম্পনীর টাওয়ার বিল্ডিং উপস্থিত হয়ে দরজার তালা কেটে ভিতরে প্রবেশ করে ছয়টি ব্যাটারি নিয়ে একই গাড়ী যোগে স্থান ত্যাগ করে।

চুরির কাজে ব্যবহৃত গাড়ীটি সিম কোম্পানির ব্যবহৃত গাড়ীর মত দেখতে। বিষয়টি গ্রামীন সিম কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিংনালের মাধ্যমে বুঝতে পেরে তাৎক্ষনিক লোক পাঠায় । কিন্তু সিম কোম্পানির গাড়ী পৌছানোর আগে চোরচক্র ব্যাটারি নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে গ্রামীর সিম কোম্পানির সাতক্ষীরার সিনিয়র টেকনিশিয়ান কৌশিক বিশ^াস বলেন , আমাদের সিমের টাওয়ার বিল্ডিং এ সিসি ক্যামেরা নেই। আমাদের কোম্পানীতে কর্মরত ব্যক্তি ব্যাতিত অন্য কেউ টাওয়ার বিল্ডিং প্রবেশ করার চেষ্টা করলে সিংনালের মাধ্যমে আমরা সেটি বুঝতে পারি। সকালে এমন ঘটনা আমরা সিংনালের মাধ্যমে বুঝতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হই। কিন্তু আমার পৌছানোর আগে চোর চক্র ব্যাটারি নিয়ে চলে যায়। এ বিষয়ে শ্যামনগর থানায় অভিযোগ করাসহ বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *