ঢাকাTuesday , 28 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 February 2023, 21:25

দেবহাটা প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় দেবহাটাতেও অনুষ্ঠিত হয়েছে প্রাণি সম্পদ প্রদর্শনী- ২০২৩। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিনভর এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে সকাল থেকে গৃহপালিত পশু-পাখি, কৃষি উদ্ভাবনী প্রযুক্তি ও উন্নত খামার ব্যবস্থায় ব্যবহৃত সরঞ্জাম নিয়ে প্রাণি সম্পদ দপ্তর চত্বরে আয়োজিত প্রদর্শনীতে অংশ নেন উপজেলার বিভিন্ন প্রান্তের কৃষক, খামারি ও উদ্যোক্তারা। শুধু কৃষক, খামারি বা উদ্যোক্তাই নয়, এসিআই-এসকেএফ’র মতো বেশ কিছু প্রতিষ্ঠানও প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত স্ব-স্ব কোম্পানির ভেটেরিনারি ঔষধ, পশু-পাখির পুষ্টি সমৃদ্ধ খাবার এবং পরামর্শ সম্বলিত বই, লিফলেট ইত্যাদি নিয়ে চমকপ্রদ স্টল দিয়েছিলেন প্রদর্শনীতে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রদর্শনীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. মুজিবর রহমান।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রাণি সম্পদ অফিসার ডা. মো. তৌহিদুল ইসলামসহ অন্যান্য অফিসারবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রদর্শনীতে অংশ নেয়া কৃষক, খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
দিনভর প্রদর্শনী শেষে বিকেলে বিচারক মন্ডলী প্রদর্শনী পরিদর্শণ শেষে সফল খামারি ও উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ দম্পতির

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com