ঢাকাTuesday , 28 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 February 2023, 21:16

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ফেব্রæয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা মৎস্যজীবী লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর আজহার আলী শাহিনের সভাপতিত্বে সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মমতাজ খানম, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খুলনার সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির বিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো. আইয়ুব আলী খান প্রমুখ। সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. জিল্লুর রহমান।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ দম্পতির

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com