ঢাকাMonday , 27 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা আওয়াামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 February 2023, 21:16

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ মহিলা আওয়াামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রæয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে সাতক্ষীরা প্রেসক্লাবের আবদুল মোতালেব মিলনায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি তহমিনা রহিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা’র সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেসমিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রুমা রানী বরকন্দাজ, সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সদস্য মমতাজ, তৈয়েবা, ফাহিমা আক্তার, রিক্তা, মনোয়ারা ময়না, শাপলা, আন্না, খাদিজা, মাহমুদা, নিলুফা, ঝর্ণা, মিলি, গুলশানরা, ময়না, মনোয়ারা মনু, সদর উপজেলা আওয়ামী লীগ নেত্রী রুখসানা পারভীন, দেবহাটা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জি এম স্পর্শ, কালিগঞ্জ উপজেলা সভাপতি জেবুন্নেছা, সহ-সভাপতি শিখা রানী প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *