ঢাকাSaturday , 25 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 February 2023, 21:31

নিজস্ব প্রতিনিধি: রাস্তা পার হওয়ার সময় দ্রæতগামি এক পরিবহনের ধাক্কায় রবীন্দ্রনাথ সরকার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা- শ্যামনগর সড়কের দেবহাটার গাজীরহাট বাজারের “এ ফিস লিমিটেড” এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবীন্দ্রনাথ সরকার (৭০) দেবহাটা উপজেলার রামদেবপুর গ্রামের তারকনাথ সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী গাজীরহাটের মাছ ব্যবসায়ি লুৎফর রহমান জানান, রবীন্দ্রনাথ সরকার শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাজীরহাট বাজারের এ ফিস লিমিটেড এর সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সাতক্ষীরাগামি এসপি গোল্ডেন লাইনের একটি দ্রুতগামি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর সোয়া ১টার দিকে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দেবহাটা থানার উপপরিদর্শক হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবীন্দ্রনাথের লাশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *