ঢাকাSaturday , 25 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষি, প্রাণিসম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষণায় প্রতি জোর দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 February 2023, 21:27

মাহফিজুল ইসলাম আককাজ : ‘স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শণী ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রæয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলভিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’র সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ভাষার মাস আমাদের অহংকারের মাস, ভাষাকে প্রতিষ্ঠিত করার মাস।

ভাষার মাসে যারা ভাষার দাবীতে যারা শহিদ হয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবার, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এ স্বাধীন দেশ পেয়েছি। আমাদের জনসংখ্যা বেড়েছে, কিন্তু আমাদের জমির পরিমান বাড়েনি। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি এবং মাথা উঁচু করে বেঁচে আছি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নত প্রযুক্তি উদ্ভাবন করে কৃষি, মৎস্যসহ বিভিন্ন ক্ষেত্রে অধিক উৎপাদন বৃদ্ধি করে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুন্ন। আমাদের সাতক্ষীরার মাটি খুবই উর্বর। এখানে যা রোপন করা হয় তাই ভাল জন্মে। তিনি আরো বলেন, দেশের কৃষি, প্রাণিসম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষণার প্রতি জোর দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।”

প্রাণিসম্পদ প্রদর্শণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও কৃষ্ণপদ সরকার প্রমুখ।
এসময় প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল এর কর্মকর্তা এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এলভিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *