ঢাকাFriday , 24 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দলের দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করতে হবে-এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 February 2023, 21:08

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ১৪নং ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রæয়ারি) বিকাল ৫টায় ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দলের দুঃসময়ে যারা দলের নিবেদিত প্রাণ তাদেরকে সব সময় মূল্যায়ন করতে হবে। তিনি আরো বলেন, এই অঞ্চলে বিগত ৫০বছরে যে উন্নয়ন হয়নি। গত কয়েক বছরে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা একদিন থাকব না। আপনারা দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে দলের হাল ধরবেন। মহান জাতীয় সংসদ নির্বাচনে এই ফিংড়ী ইউনিয়ন থেকে নৌকা বিপুল ভোটে জয়লাভ করেছে। এজন্য আমি এই অঞ্চলের মানুষের কাছে অনেক কৃতজ্ঞ।”

বর্ধিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মো. শাহজাহান আলী, সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রভাষক ফিরোজ আহমেদ টুটুল, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক উজ্জল কুমার সরকার, ফিংড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব ঢালী প্রমুখ। বর্ধিত সভায় ইউনিয়নের সকল ওয়ার্ডে সম্মেলনের তারিখ ও সময় ঘোষণা করা হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

23 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com