ঢাকাThursday , 23 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়রায় প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে দুই জেলে আটক


February 23, 2023 9:25 pm
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাগাদোবেকি বন টহল ফাঁড়ির সদনখালী খালে অভিযান চালিয়ে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে কাঁকড়া ধরার সরঞ্জাম সহ ১ টি নৌকা জব্দ করা হয়। জানা গেছে গত বুধবার সন্ধা সাড়ে ৬ টার দিকে কাগাদোবেকি বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন কয়রা উপজেলার গোলখালী গ্রামের অয়েচকুরুনী ও আরিফুল ইসলাম। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।