ঢাকাThursday , 23 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমে শুরু হচ্ছে পঞ্চম দোল উৎসব

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 February 2023, 21:18

নিজস্ব প্রতিবেদক : কলারোয়ার কেঁড়াগাছি হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে শুরু হচ্ছে পঞ্চম দোল উৎসব সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছী শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটায় ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে ৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র জানান আগামী ১২ মার্চ সন্ধ্যা ৭ টায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন।

১৩, ১৪, ১৫ মার্চ সোম, মঙ্গল ও বুধবার সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নামসংকীর্ত্তন ভাগবত আলোচনা ও পদাবলী কীর্তন। তিনি আরো বলেন আগামী ১৪ মার্চ মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের মাননীয় সাংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। প্রধান আলোচক হিসাবে থাকবেন মনোরঞ্জন শীল গোপাল মাননীয় সংসদ ও সিনিয়র ভাইস চেয়ারম্যান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এছাড়াও সাতক্ষীরা জেল প্রশাসক, পুলিশ সুপার, তেত্রিশ বর্ডার-গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়ানের অধিনায়ক, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান, রাজনীতিক ও সুশিল সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত থাকবেন। প্রতিবছর দেশ-বিদেশের লক্ষদিক ভক্ত সমাগম হয়। এবছর ভক্ত সমাগম আরো বেশী হবে বলে আশাকরছে আশ্রম পরিচালনা পরিষদ।

সাধারণ সম্পাদক সন্দীপ রায় বলেন, আশ্রমে আসা ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে ৪ বিঘা জমির উপরে প্যান্ডেল তৈরি করার কাজ খুব দ্রæত শুরু হবে। সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত খাওয়া, বিশুদ্ধ পানীয়জল ও প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা থাকবে। হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি কার্ত্তিক চন্দ্র মিত্র সকল ভক্তদের উদ্দেশ্য বলেব। হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের পক্ষথেকে সকলকে মঞ্চম দোল উৎসবে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ও সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *