ঢাকাWednesday , 22 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 February 2023, 22:04

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। সোমবার একুশের প্রথম প্রহরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্যের পক্ষে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, দেবহাটা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজ, দেবহাটা কলেজ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ, সরকারি মডেল হাইস্কুল সহ বিভিন্ন সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলি মোর্তোজা মোহাম্মাদ আনারুল হক ও শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুধিজন, মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

পরে মঙ্গলবার (২১ শে ফেব্রæয়ারী) সকাল ১০ ঘটিকায় উপজেলা সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। দুপুরে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান এর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *