ঢাকাWednesday , 22 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভাষা শহীদদের প্রতি ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 February 2023, 21:43

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাব। মঙ্গলবার (২১ ফেব্রæয়ারি) রাত ১২টা ১ মিনিটে ডিবি ইউনাইটেড হাইস্কুলের শহিদ মিনারে পূষ্পস্তবক অর্পণ করে ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের প্রধান উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, সহসভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), ডা. জিয়াউর রহমান, খোরশেদ আলম, আবু তালেব, শামছুর রহমান সোনা, ভৈরব চন্দ্র পাল, মফিজুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাব ১৯৮৬ সাল থেকে ২১ ফেব্রæয়ারি মাতৃভাষা দিবস, ২৬ শে মার্চ, ১৬ই ডিসেম্বর, বঙ্গবন্ধুর জন্মদিন, জাতীয় শোক দিবসসহ দেশের জাতীয় দিবসগুলি যথাযথ মর্যাদায় পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *