ঢাকাTuesday , 24 August 2021
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

জামিনে বের হয়েই মামলা তুলে নিতে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন


August 24, 2021 10:29 pm
Link Copied!

সাতক্ষীরার আশাশুনিতে ৪ সপ্তাহের জামিনে বের হয়ে হত্যা মামলার আসামি বাদী ও বাদীর স্ত্রীকে মামলা তুলে নিতে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকির প্রতিবাদে হত্যাকারীর ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশাশুনির বৈকরঝুটি গ্রামের মৃত রাজবিহারীর ছেলে শংকর সরকার। লিখিত বক্তব্যে তিনি বলেন আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমি দুটি সন্তানের জনক।

আমার একমাত্র পুত্র সন্তান চন্দ্র শেখরকে গত ১৮ অক্টোবর ২০২০ তারিখ রাতে তারই বন্ধু আব্দুল মজিদের পুত্র মুবাশিশর শ্বাস রোধ করে হত্যা করে। এঘটনায় আমি ২০ অক্টোবর ২০২০ তারিখে একটি মামলা দায়ের করি। উক্ত মামলায় আটক হয়ে মামলার একমাত্র আসামি মুবাশিশরকে কারাগারে প্রেরণ করে পুলিশ। আটকের পর ১৬৪ ধারায় মামলার একমাত্র আসামি মুবাশশির স্বীকারোক্তি মূলক জবান বন্দি প্রদান করে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের সম্মুখে জবান বন্দিতে মুবাশিশর কিভাবে আমার একমাত্র পুত্রকে শ্বাস রোধ করে হত্যা করে তার বর্ণনা দিয়েছে।

এছাড়া আশাশুনি থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা মুবাশিশের বিরুদ্ধে চার্জশীট দিয়েছেন। আটকের পর হত্যাকারী মুবাশিশর পুলিশের সামনে আমার পুত্রকে হত্যার পর কোথায় মোবাইল ফেলেছিল, সীম ফেলেছিল, লুঙ্গি ও জুতা তুলে দিয়েছিল। সে সময় ভিডিও করা আছে। তারপরও আসামি গত ৮ মার্চ‘২০ তারিখে আদালত থেকে ৪ সপ্তাহের জামিনে মুক্তি লাভ করে। এরপর বাড়িতে ফিরে আমাকে সহ আমার স্ত্রীকে মামলা তুলে নিতে খুন জখমসহ বিভিন্ন হুমকি দিচ্ছে। ৪ সপ্তাহের জামিন পেলেও প্রায় ১ বছর প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ওই হত্যাকারী মুবাশিশর। এতেই ক্ষ্যান্ত নয় হত্যাকারী মুবাশিশর, প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে বলছেন,“মামলায় আমার কিছুই হবে না, মাত্র ৪ মাসের জমিনে আসলেও আর জেলে কেউ ঢোকাতে পারবেনা, সুতরাং মামলা তুলে নিলে তোকেও হত্যা করে আবার ২ মাস জেল খেটে বাড়ি আসব।

এছাড়া আমার স্ত্রীকেও রাস্তাঘাটে অকথ্য ভাষায় গালিগালাজ, লাঞ্চিতসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। আমার স্ত্রী একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় হয়ে গেছে। অথচ যে হত্যা করল সে হত্যার কথা স্বীকার করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আবার মামলা তুলে নিয়ে হুমকিও দিচ্ছে। এতে আমার স্ত্রীসহ পরিবারের সদস্যরা হতাশা গ্রস্থ হয়ে পড়েছে। একদিনে সন্তান হারানোর বেদনা, অন্যদিকে আসামির হুমকি-ধামকিতে আমরা অতিষ্ঠ।
তিনি আরো বলেন হত্যাকারী নিজেই স্বীকার করেছে কীভাবে হত্যা করেছে। তারপরও প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারে এটি আমাদের বুঝে আসে না। সন্তান যে হারিয়েছে সেই জানে এর যন্ত্রনা কতটা। সেই যন্ত্রণা নিয়ে সন্তান হত্যার আসামির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ঘুরে বেড়াচ্ছি। যাতে আর কেউ অন্যের কোল খালি করতে না পারে সে কারণে তিনি একজন পুত্র হারা পিতা হিসেবে ওই খুনিকে গ্রেফতারপূর্বক দ্রæত বিচার সম্পন্ন করে দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।