খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: খলিষখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্বাস্থ্যবিধি না মানায় ও ট্রেড লাইসেন্স না থাকায় এক ব্যাবসায়ীসহ ৩ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) খলিষখালী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান। এসময় খলিষখালী বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী পলাশ কে ৫ শত টাকা ও দলুয়া এলাকার তিন যুবক ম্যাস্ক বিহীন মোটর সাইকেল চালানোর কারনে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় তিনি সকলকে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থবিধি মেনে চলার আহŸান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
