ঢাকাSaturday , 31 October 2020
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


October 31, 2020 10:10 pm
Link Copied!

শ্যামনগর অফিস : ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসুলুল্লাহ (সা:) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের বিরুদ্ধে শ্যামনগরে হাজার হাজার তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শ্যামনগর উপজেলা কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে হাজার হাজার তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে শেষ হয়। পরবর্তীতে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাও. খায়রুল বাশার, মাও. আবু বকর সিদ্দীক, মাও. হাফেজ মোখলেছুর রহমান, ইসলামী আইনজীবী পরিষদের মোস্তফা আল মামুন প্রমুখ। ফ্রান্সের এ ধরনের কার্যকলাপের জোর প্রতিবাদ জানিয়ে তাদের তৈরি সকল পণ্য বর্জন করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। শ্যামনগরের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার তৌহিদী জনতা ফেস্টুন, প্লাকার্ড ও ব্যানার নিয়ে মিছিল সহকারে পদব্রজে ও বিভিন্ন যানবাহনে চড়ে উপজেলা সদরে একত্রিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।