ঢাকাTuesday , 14 January 2020
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

চেয়ারম্যান ডালিমের সুধী সমাবেশ

admin
January 14, 2020 8:59 pm
Link Copied!

খাজরা(আশাশুনি)প্রতিনিধি : আশাশুনির গদাইপুরে সমাজের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে গদাইপুরের ৭ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে তিনি বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন- দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সেবা করতে হবে। সাইফুল ইসলামের পরিচালনায় সুধী সমাবেশে বক্তব্য রাখেন মোসলেম মোল্ল্যা, এনামুল হক, সাবেক নৌ কমান্ডার এবাদুল মোল্ল্যা, ইউপি সদস্য হোসেন আলী। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য অনুপ কুমার,বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দীন, সাবেক ইউপি সদস্য খোকন খাঁ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।