আশাশুনি প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে চলমান নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান এস.এম শাহনেওয়াজ ডালিম। মঙ্গলবার ( ২২ অক্টোবর) সকাল ১১টায় ২য় দিন খাজরা ইউনিয়ন পরিষদে ৩ ও ৪ নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলার সময় তিনি এ পরিদর্শন করেন। এ সময় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রামপদ সানা, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, সাইফুল ইসলাম, খায়রুল ইসলাম, শামিম রেজা, ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
