ঢাকাWednesday , 2 August 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

বৃদ্ধা বিধবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ ছেলে ও বউমা গ্রেপ্তার

admin
August 2, 2023 10:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: এক বৃদ্ধ বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে ওই বিধবার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যায় বাধ্য করার অভিযোগে মৃতের ছেলে ও বউমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃতের নাম আয়েশা খাতুন(৬০)। তিনি আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের প্রয়াত আক্কাজ মোল্লার স্ত্রী। গ্রেপ্তারকৃতরা হলেন ফকরাবাদ গ্রামের আক্কাজ মোল্লার ছেলে রমজান আলী (৩২) ও তার স্ত্রী মিনারা খাতুন (২৭)।
মৃত আয়েশা খাতুনের ভাই মন্তাজুল ইসলামের স্ত্রী রাশিদা খাতুন জানান, পাঁচ বছর আগে আক্কাজ আলী মারা যান। এরপর থেকে তার ননদ আয়েশা খাতুন ছেলে রমজানের কাছেই থাকতেন। অভাবের সংসারে খাওয়া নিয়ে আয়েশাকে প্রায়ই তার ছেলে রমজান ও বউমা মিনারা খাতুন বকাবকি করার পাশাপাশি মারধর করতো। এরই ধারাবাহিকতায় রমজান ও তার স্ত্রী মিনারা বুধবার সকালে আয়েশাকে মারপিট করে মুখে বালিশ চাপা দিয়ে হত্যার পর ওড়না গলায় বেঁধে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্রচার দেয়। সকাল ১০টার দিকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পালিয়ে যাওয়ার সময় রামনগর গ্রাম তেকে স্থানীয় গ্রামবাসি মৃতের ছেলে রমজান আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
তবে মৃতের ভাই মোন্তাজুল ইসলাম বলেন, লাশের ময়না তদন্তের পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা যাবে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, বুধবার সকাল ১০টার দিকে পুলিশ আয়েশা খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মৃতের ভাই মোন্তাজুল ইসলাম বাদি হয়ে বোন আয়েশাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মৃতের ছেলে রমজান ও তার স্ত্রী মিনারা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।