ঢাকাWednesday , 16 October 2019
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

তালায় কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্ত মঞ্চের ভিত্তি প্রস্তর স্থাপন

admin
October 16, 2019 9:44 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালায় কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্ত মঞ্চ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা থানার ওসি মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা পেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, তালা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু হেনা মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকর্তা আব্দুল মজিদ মোল্যা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার ও রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিক্কার রায়হান, সাংবাদিক ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্তর স্থাপনের পর বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাও. তাওহিদুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।