ঢাকাFriday , 16 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

তালায় মানসম্পন্ন বীজ ধান উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ে মাঠ দিবস


June 16, 2023 10:25 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালায় তালায় মানসম্পন্ন বীজ ধান উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে তালা উপজেলার ইসলামকাটি গ্রামে উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি খাত ভুক্ত বাস্তবায়িত মানসম্পন্ন বীজ ধান উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তির উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষক শম্ভুনাথ মজুমদার এর সভাপতিত্বে ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ব্ক্তব্য রাখেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশু কুমার দাশ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমিনুর রহমান খান, উন্নয়ন প্রচেষ্টার শাখা ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহকারী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল হাদী প্রমুখ। মাঠ দিবসে বক্তরা উপস্থিত কৃষকদের ধানের বীজ যেন কৃষক নিজেই উৎপাদন ও ব্যবহার করতে পারে সেই লক্ষ্যে আলোচনা করেন। এছাড়া মাঠ দিবসে বীজ ধানের জন্য ধানের জাত নির্বাচন, চাষাবাদ, আন্তঃপরিচর্যা, রোগ বালাই দমন ব্যবস্থাপনা ও বীজ সংরক্ষণ এর উপকরণ ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫০ জন কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।