ঢাকাFriday , 16 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

শ্রেষ্ঠ ইমাম মাওলানা তাওহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা


June 16, 2023 10:40 pm
Link Copied!

তালা প্রতিনিধি : তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাওলানা মো. তাওহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের আগে তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের মাঝে মসজিদের মুসল্লি, এলাকার বিভিন্ন সংগঠন এবং তালার মানুষের পক্ষ হতে তাকে শুভেচ্ছা জানানো হয়। এসময় তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, আদর্শ যুব সংঘের সভাপতি নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক এমদাদুল হক পলাশ সহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান জানান, দেশের ৩জন শ্রেষ্ঠ ইমামের মধ্যে মাওলানা তাওহিদুর রহমান একজন। তাঁর এই অর্জন তালা উপজেলার জন্য সম্মানের। এজন্য তালা উপজেলার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে মাওলানা তাওহিদুর রহমানকে সম্বর্ধনা প্রদান করার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে, মঙ্গলবার (১৩ জুন) সকালে ঢাকা’র আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় ইমাম সম্মেলনে মাওলানা তাওহিদুর রহমানকে দেশের মধ্যে সেরা ইমাম নির্বাচিত হন। তিনি প্রায় ১৩ বছর তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। মাওলানা তাওহিদুর রহমান তালা উপজেলার জেঠুয়া গ্রামের মরহুম নজির উদ্দীন গোলদারের পুত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।