ঢাকাFriday , 27 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন সাতক্ষীরার প্রতিনিধি সম্মেলন ও বড়দিন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Majharul islam ঢাকা
আপডেট: 27 November 2026, 22:11

বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন সাতক্ষীরার প্রতিনিধি সম্মেলন ও বড়দিন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও আসন্ন শুভ বড়দিন উপলক্ষে এক মতবিনিময় সভা উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মিঃ পল বৈরাগী।

সভায় সম্মানিত অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কবি, সাহিত্যিক ও রোটারিয়ান রোটাঃ মিঃ স্বপন বৈরাগী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মিঃ পৌল সাহা, আইনবিষয়ক সম্পাদক মিঃ মানিক সরকার, অর্থ সচিব মিঃ যোসেফ খা খা, সাতক্ষিয়া জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত কুমার ঘোষ এবং উপদেষ্টা পরিষদের উপদেষ্টা মিঃ বর্ণাবাস বৈরাগী।
এছাড়াও সভায় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক মিঃ হেনরী বৈদ্য।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করা, খ্রিষ্টীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং সমাজের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান আলোচক রোটাঃ মিঃ স্বপন বৈরাগী তাঁর বক্তব্যে বলেন, একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য, ভালোবাসা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। খ্রিষ্টীয় মূল্যবোধ ও মানবিক আদর্শকে ধারণ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। আসন্ন শুভ বড়দিনের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, বড়দিন কেবল আনন্দ ও উৎসবের উপলক্ষ নয়; বরং এটি ভালোবাসা, ক্ষমা, ত্যাগ, শান্তি, ন্যায়বিচার ও মানবসেবার মহান শিক্ষা গ্রহণের আহ্বান।
তিনি সংগঠনের সকল নেতাকর্মী ও প্রতিনিধিকে ঐক্যবদ্ধ থেকে খ্রিষ্টীয় সম্প্রদায়ের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করার পাশাপাশি বৃহত্তর সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত অন্যান্য অতিথি ও নেতৃবৃন্দও সংগঠনের সাংগঠনিক উন্নয়ন, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং আসন্ন শুভ বড়দিন যথাযোগ্য মর্যাদা, আনন্দ ও সম্প্রীতির মধ্য দিয়ে উদ্‌যাপনের বিষয়ে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।

পরিশেষে সভাপতি মিঃ পল বৈরাগী উপস্থিত সকল অতিথি, নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পারস্পরিক ঐক্য, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ১১

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com