সাংগঠনিক অবদানের স্বীকৃতি: ‘শ্রেষ্ঠ যুব সংগঠক সম্মাননা’ পেলেন দুই সংগঠক
সাংগঠনিক অবদানের স্বীকৃতি: ‘শ্রেষ্ঠ যুব সংগঠক সম্মাননা’ পেলেন দুই সংগঠক
নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরা জেলা মন্দির সমিতির দুই সংগঠককে ‘শ্রেষ্ঠ যুব সংগঠক সম্মাননা’-এ ভূষিত করা হয়েছে। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত সদর উপজেলা প্রতিনিধি সম্মেলন ও পৌর কর্মী সমাবেশে তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত সংগঠকরা হলেন—সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি উজ্জ্বল কুমার সাধু এবং সাধারণ সম্পাদক শ্রীদাম দে। সমাবেশে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধিত করা হয়।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজ ও সাংগঠনিক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন ও তাঁদের অবদানকে স্বীকৃতি জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই সম্মাননা আগামী দিনে তরুণ প্রজন্মকে সংগঠিত হতে এবং মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
সম্মাননাপ্রাপ্ত দুই সংগঠকের প্রতি বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও শুভকামনা জানানো হয়েছে।

Leave a Reply