সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন, শিক্ষাসামগ্রী বিতরণ
সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন, শিক্ষাসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা ও পৌরসভা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ এবং সদর উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় পুরাতন সাতক্ষীরার মায়ের বাড়ি নাটমন্দির প্রাঙ্গণে এ সমাবেশ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিৎ সাধু। উদ্বোধক ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু।
সম্মানিত অতিথি ছিলেন ব্যবসায়ী ও রোটারিয়ান হাবিবুর রহমান হাবিব এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার শীল, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মি. স্বপন বৈরাগী, ব্যবসায়ী ও সমাজসেবক শ্রী কিনু কুমার বিশ্বাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব শ্রী অরবিন্দু কর্মকার এবং বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শ্রী সুজন বিশ্বাস।
সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক শ্রী অমিত কুমার ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা শাখার সদস্য সচিব শ্রী বাপ্পা দাস।
সমাবেশে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সদর উপজেলা আহ্বায়ক কমিটিতে শ্রী দেবদাস সেনকে আহ্বায়ক এবং শ্রী তাপস বিশ্বাসকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন শ্রী প্রদীপ মণ্ডল, শ্রী মিলন কুমার রায় ও দিবস কর্মকার। সদস্যরা হলেন—শ্রী রতন অধিকারী, শ্রী শিব নাথ দাশ, শ্রী মোহন দাস, শ্রী অজয় দাস, শ্রী অনিমেষ বিশ্বাস, মিঠুন বিশ্বাস, নয়ন বিশ্বাস, পঙ্কজ বিশ্বাস ও গৌর বিশ্বাস।
সাতক্ষীরা পৌরসভা আহ্বায়ক কমিটিতে শ্রী বাধন ঘোষকে আহ্বায়ক, মিলন দাশ ও দীলিপ মণ্ডলকে যুগ্ম আহ্বায়ক এবং শ্রী মজুমদারকে সদস্য সচিব করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন সঞ্জয় সাধু।
আগামী ১৫ দিনের মধ্যে পৌরসভার পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি এবং সদর উপজেলার ইউনিয়ন কমিটির তালিকা জেলা শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই ও অনুমোদনের পর পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হবে।
এছাড়া অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির সভাপতি উজ্জ্বল সাধু ও সাধারণ সম্পাদক শ্রীদাম দে-কে সম্মাননা দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজকে সংগঠিত করার পাশাপাশি শিক্ষা ও সম্প্রীতির চেতনায় গড়ে তোলাই সংগঠনের লক্ষ্য। শিক্ষাসামগ্রী বিতরণসহ এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলবে বলে জানান তারা।
নতুন কমিটির নেতারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, সম্প্রীতি রক্ষা এবং মানবিক সহায়তার মাধ্যমে তারা কাজ করবেন। পদ-পদবির চেয়ে কাজের মাধ্যমে যোগ্যতা প্রমাণ করাই তাদের লক্ষ্য।

Leave a Reply