আশাশুনি উপজেলা জামায়াতের নতুন কমিটি : তুষার আমির ও আনওয়ারুল সেক্রেটারী
আশাশুনি উপজেলা জামায়াতের নতুন কমিটি : তুষার আমির ও আনওয়ারুল সেক্রেটারী
সমীর রায়, আশাশুনি : বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আবু মুছা তারিকুজ্জামান তুষার’কে ৩য় বারের মতো উপজেলা আমির এবং মাওলানা আনওয়ারুল হক’কে ২য় বার সেক্রেটারি মনোনীত করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর ও মাওলানা আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে নায়েবে আমির নির্বাচিত হয়েছেন মাওঃ নুরুল আবছার মুরতাজা ও মাওলানা মোশাররফ হোসেন।
সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বারী, অধ্যাপক শাহজাহান হোসেন, ডাক্তার রোকনুজ্জামান ও মাওলানা রুহুল কুদ্দুস।
এ ছাড়া ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কর্মপরিষদ এবং ২৩ সদস্য বিশিষ্ট মজলিসে শুরা গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে নবগঠিত উপজেলা কমিটি, কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্যদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার।

Leave a Reply