ঢাকাFriday , 20 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ৩২ বছর পর উন্মুক্ত হলো জেলেখালি খাল: এখন থেকে জাল যার জলা তার-ড.মনিরুজ্জামান

Majharul islam ঢাকা
আপডেট: 20 November 2026, 22:46

শ্যামনগরে ৩২ বছর পর উন্মুক্ত হলো জেলেখালি খাল: এখন থেকে জাল যার জলা তার-ড.মনিরুজ্জামান

গাজী আল ইমরান, শ্যামনগর ব্যুরো:
দীর্ঘ ৩২ বছর পর অবশেষে দখলমুক্ত হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি সরকারি খাল। দীর্ঘদিন ধরে খালটি দখলে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছিল। দখলের কারণে ব্যাহত হচ্ছিল স্বাভাবিক পানি প্রবাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে কৃষিজমি ও স্থানীয় জনজীবন হুমকির মুখে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জনস্বার্থে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-এর মাধ্যমে জেলা ও উপজেলা প্রশাসনের অনুমোদন নিয়ে জেলেখালি খালটি পুনঃখনন করা হয়। তবে পুনঃখননের পরও খালের একটি অংশ পুনরায় অবৈধভাবে দখল করে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযোগ ওঠে। এতে খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন নিয়ে নতুন করে ভোগান্তির আশঙ্কা দেখা দেয়।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সরকারি খালের জায়গা দখল করে অনুমোদনহীনভাবে মাছ চাষ করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকেও সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এদিকে সমস্যা সমাধানে এলাকাবাসী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামানের শরণাপন্ন হন। এর পরিপ্রেক্ষিতে তিনি জেলেখালি খালটি দখলমুক্ত ও জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেন। এ সময় তিনি স্থানীয় জনগোষ্ঠী ও দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় জেলেখালি ত্রিপানি মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেখালি খাল উন্মুক্ত করার ঘোষণা দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।

এ সময় তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী খাল পুনঃখনন ও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্যামনগর উপজেলাতেও পর্যায়ক্রমে খাল পুনঃখনন ও দখলমুক্ত করা হবে। জেলেখালি খাল সকলের জন্য উন্মুক্ত থাকবে। এখন থেকে—‘জাল যার, জলা তার।’”

তিনি আরও বলেন, সরকারি খাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা এবং জনসাধারণের অধিকার রক্ষা করা সবার দায়িত্ব।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, সদস্য সচিব অ্যাডভোকেট আশেক এলাহি মুন্না, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, দ্য ডেইলি স্টার-এর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, সিএনআরএস-এর ফিল্ড ম্যানেজার সরওয়ার হোসেন, ইউপি সদস্য দেবাশীষ মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।

দীর্ঘদিন পর জেলেখালি খাল দখলমুক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। খালটি উন্মুক্ত থাকলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চতুর্থ বারের মতো শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান

19 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com