আন্তর্জাতিক কাবাডি অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দেবহাটার রায়হান হোসেন
আন্তর্জাতিক কাবাডি অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দেবহাটার রায়হান হোসেন
কুলিয়া (দেবহাটা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কৃতি সন্তান ও বিকেএসপির (BKSP) কাবাডি খেলোয়াড় মো, সাহেব আলীর পুত্র মো, রায়হান হোসেন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন রায়হান হোসেন।(BKSP) থেকে এ বছরই এসএসসি পরীক্ষা দেবেন । আগামী ২১ নভেম্বর নেপালের কাঠমান্ডুতে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় কাবাডি দলের হয়ে মাঠে নামবেন তিনি।
কাবাডি অঙ্গনে রায়হানের এই অর্জনে দেবহাটা ও সাতক্ষীরায় আনন্দের হাওয়া বইছে। বিকেএসপির হয়ে নিজেকে তৈরি করা এই তরুণ খেলোয়াড় জাতীয় দলে জায়গা করে নেওয়ায় এলাকার ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
আন্তর্জাতিক মঞ্চে রায়হানের সাফল্য কামনা করে কুলিয়া তথা দেবহাটাবাসী এবং ক্রীড়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনি যেন নিজের সেরাটা দিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনেন।

Leave a Reply