ঢাকাThursday , 19 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে নারী উদ্যোক্তাদের ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ

Majharul islam ঢাকা
আপডেট: 19 November 2026, 22:52

শ্যামনগরে নারী উদ্যোক্তাদের ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ

নূরুন্নবী ইমন , সুন্দরবন অঞ্চল প্রতি‌নি‌ধি :

সাতক্ষীরার শ্যামনগরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, পণ্যের বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ভ্যালু চেইন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধ ও বৃহস্পতিবার (১৮ ও ১৯ নভেম্বর) শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। একশনএইড বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় বাস্তবায়িত প্রগতি প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে রমজাননগর ইউনিয়নের সোনাখালীতে নারী বান্ধব বাজার অংশগ্রহণকারী ২৫ জন নারী উদ্যোক্তা অংশ নেন। তাঁদের মধ্যে ৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী ছিলেন।

প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের পণ্যের উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, গুণগত মান উন্নয়ন, বাজারজাতকরণ, বাজার সংযোগ স্থাপন এবং ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় ও বৃহত্তর বাজারে নিজেদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং আয় বৃদ্ধির কৌশল নিয়েও আলোচনা করা হয়।

প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র এগ্রিকালচার, মার্কেট সিস্টেমস অ্যান্ড ভ্যালু চেইন কনসালট্যান্ট মামুনুল ইসলাম এবং একশনএইড বাংলাদেশ এলআরপি কো-অর্ডিনেটর আব্দুল কাইয়ুম। দ্বিতীয় দিনের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টা, সাতক্ষীরার ম্যানেজার মোঃ খায়রুজ্জামান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মন্ডল।

প্রশিক্ষণরা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন এবং স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্বাধীন উদ্যোগের বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের প্রগতি প্রকল্পের হাব কো-অর্ডিনেটর আছের আলী, অফিসার-এগ্রিকালচার নাজমুস সাকিব, সিএসজিআরসি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর শেখ মিজানুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর আদনান জেব এবং খাদিজা পারভীন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষক নামের কলঙ্ক লালন শাহ কলেজের প্রভাষক তালার অন্তর!

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com