ঢাকাThursday , 19 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

Majharul islam ঢাকা
আপডেট: 19 November 2026, 22:40

পাইকগাছায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে খুলনার পাইকগাছায় বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বৃহস্পতিবার সকাল থেকে মাঝারি এবং দুপুরের পর ভারী বৃষ্টিতে রূপ নেয়। এতে একদিকে আমন ধানের জন্য কিছুটা স্বস্তি তৈরি হলেও অন্যদিকে শীতকালীন সবজি, পেঁয়াজ, রসুন ও আলুর আবাদ এবং ইটভাটায় ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

উপকূলীয় এ জনপদে অসময়ের বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। বিশেষ করে দিনমজুর ও শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। বৃষ্টির কারণে কাজে যেতে না পারায় ঘরেই দিন কাটাতে হচ্ছে অনেককে। দিনমজুর আবুল হোসেন জানান, বৃষ্টিতে ভ্যান নিয়ে বাহির হতে না পারায় আজ কোনো উপার্জন করতে পারি নাই।

স্থানীয় কৃষকদের মতে, যেসব আমন ধানের জমির পানি শুকিয়ে গিয়েছিল, সেখানে এ বৃষ্টি ফসলের জন্য উপকারী হতে পারে। তবে যারা ইতোমধ্যে পেঁয়াজ, রসুন ও আলুর বীজ বপন করেছেন, তাদের জন্য টানা বৃষ্টি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

সংশ্লিষ্ট এলাকার কৃষকরা জানান, যেসব আমন ধানের জমির পানি শুকিয়ে গিয়েছিল, বৃষ্টির কারণে সেসব জমির ফসলের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা পেঁয়াজ, রসুন ও আলুর বীজ বপন করেছেন, টানা বৃষ্টিতে তাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন ইটভাটা মালিকরাও। বর্তমানে ইট পোড়ানোর মৌসুম শুরু হয়েছে। প্রতিটি ইটভাটায় বিপুল পরিমাণ কাঁচা ইট প্রস্তুত রয়েছে। এ সময় ভারী বৃষ্টি অব্যাহত থাকলে কাঁচা ইট নষ্ট হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন ভাটা মালিকরা।

আল্লাহর দান ব্রিকসের মালিক আনিসুর রহমান বলেন, এখন ইট পোড়ানোর মৌসুম। বর্তমানে আমাদের পটে প্রায় ৫/৬ লাখ ইট সহ বিভিন্ন ভাটায় প্রচুর পরিমাণে কাঁচা ইট রয়েছে। এ সময় ভারী বৃষ্টি হলে কাঁচা ইট নষ্ট হওয়ার পাশাপাশি ভাটা মালিকদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবের বিষয়ে উপজেলা প্রশাসনের সার্বিক নজরদারি রয়েছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি প্রশাসন সতর্ক ও সজাগ রয়েছে।

এদিকে, টানা বৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যসহ মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। আবহাওয়ার এমন পরিস্থিতি দীর্ঘায়িত হলে কৃষি ও ইটভাটা খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষক নামের কলঙ্ক লালন শাহ কলেজের প্রভাষক তালার অন্তর!

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com