ঢাকাSunday , 15 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‎তালায় মানবাধিকার সুরক্ষায় রিইব’র গণশুনানি অনুষ্ঠিত

Majharul islam ঢাকা
আপডেট: 15 November 2026, 22:38

‎তালায় মানবাধিকার সুরক্ষায় রিইব’র গণশুনানি অনুষ্ঠিত

‎তালা প্রতিনিধি:

‎প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার সুরক্ষা ও সামাজিক অংশগ্রহণ জোরদার করতে সাতক্ষীরার তালায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
‎রোববার (১৫ নভেম্বর) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ গণশুনানির আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)। নেটজ বাংলাদেশ ও জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় পরিচালিত হোপ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎গণশুনানিতে ভুক্তভোগী ও তাঁদের প্রতিনিধিরা মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা সরাসরি উপস্থাপন করেন। উপস্থাপিত ঘটনার তথ্য যাচাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
‎তালা উপজেলা সিএসও সভাপতি সাংবাদিক জুলফিকার রায়হান’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা থানার ওসি আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান এবং মহিলা বিষয়ক অফিসের আলেয়া খাতুন।
‎রিইবের পক্ষ থেকে গণশুনানির উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন সংস্থার প্রকল্প পরিচালক অ্যাড. রুহী নাজ এবং পরিচালক (অর্থ) নাসিমা পারভীন। হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান এসময় প্রকল্পের কর্মসূচী উপস্থাপন করেন।
‎গণশুনানিতে জুরি বোর্ডের সদস্য হিসেবে শিক্ষাবিদ রেজাউল করিম, মানবাধিকার কর্মী অচিন্ত সাহা এবং নাগরিক নেতা শফিকুল ইসলাম ভুক্তভোগীদের উপস্থাপিত ঘটনাগুলো পর্যালোচনা করেন। পরে মানবাধিকার সুরক্ষা ও প্রতিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেন তাঁরা।
‎বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গণশুনানি একটি গুরুত্বপূর্ণ ও অংশগ্রহণমূলক জবাবদিহিতার প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ভুক্তভোগীরা নিরাপদ পরিবেশে তাঁদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরার সুযোগ পান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরাসরি সমস্যা উপস্থাপন এবং প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণের পথ তৈরি হয়। তাঁরা মানবাধিকার সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠী, নাগরিক সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
‎গণশুনানিতে ভুক্তভোগী ও তাঁদের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সিএসও প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৫০ জন অংশ নেন।
‎কর্মসূচি বাস্তবায়নে হোপ প্রকল্পের টেকনিক্যাল সমন্বয়কারী তাহেরা সিদ্দিকা, এরিয়া সমন্বয়কারী রেখা খাতুন এবং ফিল্ড ফ্যাসিলিটেটর ইস্রাফিল গাজী, সোনিয়া পারভীন ও ফাতিমা খাতুন দায়িত্ব পালন করেন। এ ছাড়া সিএসও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, গাজী জাহিদুর রহমান, মিজানুর রহমান, নিলিমা দাস, রিতা বিশ্বাস, তৃপ্তি দাস, ছায়া বিশ্বাস ও রাজিবুল ইসলাম প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন সিএসও সদস্য রাজিবুল ইসলাম।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আশাশুনিতে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ও প্রতিবাদ সভা

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com