ঢাকাSunday , 15 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‎তালায় বাল্য বিবাহ বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

Majharul islam ঢাকা
আপডেট: 15 November 2026, 23:22

‎তালায় বাল্য বিবাহ বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান : ২ অভিভাবককে জেলসহ জরিমানা
‎বি.এম. জুলফিকার রায়হান, তালা:
‎সাতক্ষীরার তালা উপজেলার পৃথক দুটি স্থানে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক বর ও এক কনের পিতাকে কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে তালা উপজেলা নির্বাহী অফিসার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।
‎সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার জানান, তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর (১৩) বাল্যবিয়ে আয়োজন হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। এরআগে, অভিযানের খবর জানতে পেরে ঘটনাস্থল থেকে বর ও তার আত্নীয়রা পালিয়ে যায়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শিশু কনের পিতা শেখ সুমনকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে, তালার নগরঘাটা গ্রামে অনুরুপ বাল্য বিবাহ ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে আর এক শিশু বরের পিতা মো. নুরুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিনের কারাদন্ড প্রদান করে একই আদালত।
‎কারাদণ্ড প্রাপ্ত ২ অভিভাবককে এদিন সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরন করা হয়। একইসাথে উভয় বাল্যবিয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
‎পৃথক ২ এলাকার বাল্য বিবাহ ২টি বন্ধের পুরো বিষয় মনিটরিং করেন, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। অভিযানকালে তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও কিশোর-কিশোরী ক্লাবের কর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আশাশুনিতে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ও প্রতিবাদ সভা

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com