ঢাকাTuesday , 10 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শিশু ফোরাম ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা

Majharul islam ঢাকা
আপডেট: 10 November 2026, 22:49

আশাশুনিতে শিশু ফোরাম ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে শিশু ফোরাম ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে জাগ্রত যুব সংঘের (জেজেএস) উদ্যোগে এবং Kindernothilfe (KNH) ও BMZ-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় শিশুদের অংশগ্রহণ, নেতৃত্ব ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু।

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, সিপিপি সহকারী পরিচালক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিশু ফোরামের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য উপস্থিত ছিলেন।
সভায় শিশু ফোরামের সদস্যরা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ফলে সৃষ্ট সমস্যা এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা দুর্যোগ আশ্রয়কেন্দ্রে শিশু, নারী ও প্রতিবন্ধীবান্ধব পরিবেশ, নিরাপদ পানি, পৃথক স্যানিটেশন, শিশুখাদ্য কর্নার, পর্যাপ্ত আলো ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ ছাড়া বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা জোরদার, দুর্যোগ প্রস্তুতিমূলক মহড়া, বৃক্ষরোপণ এবং সচেতনতামূলক কার্যক্রমে শিশুদের সম্পৃক্ত করার সুপারিশ করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সুন্দরবনে শিকারির ফাঁদে আটক হরিণ অবমুক্ত

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com